1. news1@kalprobaho.online : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সিংড়ায় সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের সঙ্গে প্রশাসন ও কৃষি বিভাগের মতবিনিময়

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিংড়ায় সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের সঙ্গে প্রশাসন ও কৃষি বিভাগের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় কৃষকদের পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সারের সুষ্ঠু বণ্টনব্যবস্থা বজায় রাখার লক্ষ্যে সার ডিলারদের সঙ্গে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সার ডিলাররা উপস্থিত ছিলেন।

সভায় কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ, সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা এবং সার বিপণনে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। কৃষকরা যাতে সময়মতো প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন, সে জন্য সার ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া সারের মজুত ও বিতরণ কার্যক্রম স্বাভাবিক রাখা, কৃষকদের ভোগান্তি কমানো এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও সার ডিলারদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি উৎপাদন সচল রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-261e0c64a6e11755bc33